ফান্ডামেন্টাল থেকে ফিউচার রেডি
এই ডিপ্লোমা প্রোগ্রামটি এমনভাবে সাজানো হয়েছে, যেন একজন শিক্ষার্থী একেবারে শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে স্কিলড হয়ে উঠতে পারে। একটি প্রোগ্রামেই অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, স্পোকেন ইংলিশ, মার্কেটপ্লেস ও উদ্যোক্তা হওয়ার গাইডলাইনসহ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সবকিছুই থাকছে।
ডিপ্লোমা প্রোগ্রামের অভিজ্ঞ মেন্টর প্যানেল
ক্লাসগুলো পরিচালনা করবেন অভিজ্ঞ মেন্টর ও ইন্ডাস্ট্রি প্রফেশনালরা। তারা শুধু টুলস বা সফটওয়্যার শেখাবেন না, বরং নিজেদের রিয়েল কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবেন, সমস্যা সমাধানের পদ্ধতি এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার গুরুত্বপূর্ণ গাইডলাইন দিবেন প্রতিনিয়ত।
প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট বেইজড লার্নিং
কম্পিউটার স্কুলে শেখানো হয় একদম হাতে কলমে। কোর্সে থাকবে প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ও প্র্যাকটিস টাস্ক। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শিখবেই না, বরং প্রফেশনালদের মতো করে কাজ করার আত্মবিশ্বাসও অর্জন করবে।
স্পোকেন ইংলিশ ও কমিউনিকেশন ল্যাব
বর্তমান জব মার্কেট ও ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ইংলিশ কমিউনিকেশন একটি গুরুত্বপূর্ণ স্কিল। তাই আমাদের ডিপ্লোমা প্রোগ্রামের সাথে আমরা স্পোকেন ইংলিশ ও কমিউনিকেশন ডেভেলপমেন্টের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি, যেন শিক্ষার্থীরা ক্লায়েন্ট, ইন্টারভিউ ও প্রফেশনাল ক্যারিয়ারে কনফিডেন্টের সাথে এগিয়ে যেতে পারে।
প্রযুক্তি শিক্ষায় ইসলাম ও দাওয়াহ
আমরা বিশ্বাস করি, দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধও গুরুত্বপূর্ণ। তাই প্রযুক্তি শেখার পাশাপাশি হালাল-হারাম, ইসলামি দৃষ্টিকোণ থেকে প্রযুক্তির গুরুত্ব এবং দাওয়াহর প্রয়োজনীয়তা নিয়েও শিক্ষার্থীদের সচেতন করা হবে।
উদ্যোক্তা গাইডলাইন
আমরা মনে করি শুধু জব/ফ্রিল্যান্সিংই লক্ষ হওয়া উচিৎ না, স্কিল শিখে কীভাবে এজেন্সি বা নিজের পার্সোনাল একটি বিজনেস দাঁড় করানো যায়, সে বিষয়েও শিক্ষার্থীদের প্রপার গাইডলাইন দেওয়া হবে। সফল ফাউন্ডার ও উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে, যেন শেখার পাশাপাশি নিজেদেরকে আমরা চিনতে শিখি, লুকিয়ে থাকা ক্রিয়েটিভিটি থেকে আলো ছড়াতে পারি।
পোর্টফোলিও ও মার্কেটপ্লেস সাপোর্ট
কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য পোর্টফোলিও তৈরি, প্রোফাইল সাজানো, মার্কেটপ্লেস বোঝা, ক্লায়েন্ট হান্টিং এবং কমিউনিকেশন নিয়ে গাইডলাইন দেওয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা শেখা স্কিলগুলোকে বাস্তব কাজের সুযোগে রূপান্তর করার প্রস্তুতি নিতে পারে।
ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্ট সাপোর্ট
পরিশ্রমী সকল শিক্ষার্থীদের জন্য থাকবে সরাসরি কম্পিউটার স্কুল টিমে ইন্টার্নশিপার সুযোগ, আমাদের জবপ্লেসমেন্ট টিম থেকে একটি পারফেক্ট জব ফাইন্ডিংয়ের জন্য প্রপার সাপোর্ট থাকবে।
সার্টিফিকেট সংবর্ধনা ও লাইফটাইম মেন্টরশিপ
কোর্স ভালোভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। সার্টিফিকেট অনুষ্ঠানেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গাইডলাইন দেওয়া হবে। কোর্স শেষ হলেও কম্পিউটার স্কুলের মেন্টরশিপ সাপোর্ট শিক্ষার্থীদের জন্য সবসময় থেকে যায়।